৪ অগ্রহায়ণ ১৪৩৩ ·৭ রজব ১৪৪৮ হিজরিসর্বশেষ সংবাদ
Daily24Express

সংবাদের সঙ্গে, প্রতিমুহূর্তে

ভাটারা থানা পুলিশের পৃথক অভিযান: বসুন্ধরা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতাসহ গ্রেফতার ২*

ঢাকা, ১৮ নভেম্বর ২০২৬ খ্রি.

ভাটারা থানা পুলিশের পৃথক অভিযান: বসুন্ধরা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতাসহ গ্রেফতার ২*

রাজধানীর ভাটারা থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ককটেল বিস্ফোরণের পূর্ব মুহূর্তে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক এক নেতা এবং একাধিক মামলায় অভিযুক্ত অপর এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ডিএমপির ভাটারা থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো: ১। মোহাম্মদ দিপু তালুকদার বন্যা (২১) ও ২। মুফতি রুহুল আমিন (৬২)।

ভাটারা থানা সূত্রে জানা যায়, বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ০৬:১৫ ঘটিকায় ভাটারা থানা পুলিশের একটি আভিযানিক দল বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে ককটেল বিস্ফোরণের পূর্ব মুহূর্তে মোহাম্মদ দিপু তালুকদার বন্যাকে হাতেনাতে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত হতে লাল ও হলুদ রঙের স্কচটেপ দ্বারা মোড়ানো দুইটি তাজা ককটেল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত দিপু তালুকদার বন্যা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তর-এর সাবেক সহ-সভাপতি।

ভাটারা থানা সূত্রে আরও জানা যায়, অপর এক পৃথক অভিযানে একই দিন সন্ধ্যা আনুমানিক ০৬:৩০ ঘটিকায় বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে মুফতি রুহুল আমিনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রুহুল আমিনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদ লিংক

পাঠকের মন্তব্য

মন্তব্য অনুমোদনের পর প্রকাশিত হবে। ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না।