৩ অগ্রহায়ণ ১৪৩৩ ·৬ রজব ১৪৪৮ হিজরিসর্বশেষ সংবাদ
Daily24Express

সংবাদের সঙ্গে, প্রতিমুহূর্তে

সরাইলে নানা আয়োজনে দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অসীম চন্দ্র দাস স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

সরাইলে নানা আয়োজনে দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে উদযাপিত হলো পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নানা আয়োজনের মধ্য দিয়ে দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে সরাইল উপজেলা প্রেসক্লাবে এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। গৌরব ও সাফল্যের ২৭ বছর পেরিয়ে ২৮ বছরে পদার্পণ উপলক্ষে পত্রিকাটির সরাইলের ক্রাইম রিপোর্টার ফয়জুল কবিরের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি পারভেজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও সরাইল মনোয়ারা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. বিপ্লব হোসাইন।

উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল জব্বার এবং সরাইল উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাজমুল আলম খন্দকার মুন্না।

বক্তারা বলেন, দৈনিক ভোরের চেতনা দীর্ঘ ২৭ বছর ধরে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জনে কাজ করে যাচ্ছে। আগামী দিনেও পত্রিকাটি দেশ, জাতি ও জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মুখলেছুর রহমান (সংগ্রাম), নারায়ণ চক্রবর্তী (কালবেলা), আব্বাস উদ্দিন (আজকের খবর), রাহাত হোসেন (সংবাদ সারাবেলা), অসীম চন্দ্র দাস (দৈনিক স্বদেশ বিচিত্রা) এবং আমাজাদ হোসেন (প্রাইম টিভি)সহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন আয়োজকরা। এ সময় উপস্থিত সবাই পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

সংবাদ লিংক

পাঠকের মন্তব্য

মন্তব্য অনুমোদনের পর প্রকাশিত হবে। ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না।