আইকনিক উইমেন অ্যাওয়ার্ড ২০২৬ পেলেন রেহানা পারভীন
আইকনিক উইমেন অ্যাওয়ার্ড ২০২৬ পেলেন রেহানা পারভীনঢাকা: আন্তর্জাতিক নারী পার্লামেন্ট ও আইকনিক উইমেন অ্যাওয়ার্ড ২০২৬ পেয়েছেন বাংলাদেশের সাবেক জাতীয় দলের ফুটবল খেলোয়াড় ও সংগঠক রে
আইকনিক উইমেন অ্যাওয়ার্ড ২০২৬ পেলেন রেহানা পারভীন
ঢাকা: আন্তর্জাতিক নারী পার্লামেন্ট ও আইকনিক উইমেন অ্যাওয়ার্ড ২০২৬ পেয়েছেন বাংলাদেশের সাবেক জাতীয় দলের ফুটবল খেলোয়াড় ও সংগঠক রেহানা পারভীন।
রাজধানীর রেডিসন ব্লুতে Arena for Global Engagement (AGE) Limited-এর আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে তাকে এই সম্মাননা দেওয়া হয়। নারীর ক্ষমতায়ন, নেতৃত্ব ও ক্রীড়াঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি এই অ্যাওয়ার্ড অর্জন করেন।
অ্যাওয়ার্ড গ্রহণের পর রেহানা পারভীন বলেন, "এই সম্মান আমার একার নয়, এটা বাংলাদেশের সব নারী খেলোয়াড়ের। শুধু ফুটবল নয়, প্রতিটি খেলায় নারীরা এগিয়ে আসুক, এটাই আমি চাই। আমার এই অর্জন দেখে গ্রামের একটি মেয়েও যেন খেলোয়াড় হওয়ার স্বপ্ন দেখে।"
তার এই অর্জনে ক্রীড়াঙ্গনে আনন্দের জোয়ার বইছে।
পাঠকের মন্তব্য